শপিংমল মার্কেট বিপণি বিতান
যেদিন যে এলাকা বন্ধ থাকবে
নিজস্ব বার্তা পরিবেশকযানজট নিরসনে ঢাকা মহানগরীকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, মার্কেট, শপিংমল, বিপণি বিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সাপ্তাহিক ছুটির দিন ঠিক করে দিয়েছে সরকার। শিগগির এ ছুটির সময়সূচি কার্যকর করা হবে। পূর্ণ দিবস ছুটি ছাড়া অর্ধ দিবস ছুটিতে বেলা ২টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে। এছাড়া দোকানপাট খোলা থাকবে আগের নিয়মে রাত ৮টা পর্যন্ত। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এ ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় শোকরানা প্রস্তাব গ্রহণ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শোকরানা প্রস্তাবটি উত্থাপন করেন মন্ত্রিপরিষদ সচিব এমএ আজিজ। প্রস্তাবে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের রায় কার্যকর হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হওয়ার পাশাপাশি হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতির অবসান হবে। এরপর বঙ্গবন্ধুসহ '৭৫-এর ১৫ আগস্ট নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
মন্ত্রিপরিষদ সভা শেষে গতকাল দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ একের পর সিদ্ধান্ত নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবারের বৈঠকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নতুন ছুটির দিন নির্ধারণ করার সিদ্ধান্ত অনুমোদিত হল।
মহানগরীকে যে সাতটি অঞ্চলে বিভক্ত করে সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে সেগুলো হচ্ছে অঞ্চল-১ শুক্রবার পূর্ণ দিবস ছুটি এবং শনিবার অর্ধ দিবস ছুটি। অঞ্চল-২ রোববার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস। অঞ্চল-৩ বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস। অঞ্চল-৪ মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধ দিবস। অঞ্চল-৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধ দিবস। অঞ্চল-৬ রোববার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবস। অঞ্চল-৭ বুধবার পূর্ণ দিবস এবং বৃহস্পতিবার অর্ধ দিবস ছুটি থাকবে।
অঞ্চল-১ এর উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে_ বাংলাবাজার, পাটুয়াটুলি, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইরপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারি, আহসান মঞ্জিল, লালবাগ ও কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, চানখারপুল, গুলিস্তানের একাংশ (দক্ষিণাংশ)। এ অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুলো হচ্ছে_ বাংলাবাজার বইয়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার (আড়ত), বুড়িগঙ্গা সেতু মার্কেট, আলম সুপার মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, কাপ্তানবাজার, ঠাটারীবাজার, রাজধানী সুপার মার্কেট, চকবাজার, মৌলভীবাজার, ইমামগঞ্জ মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেটগুলো, পাটুয়াটুলী ইলেক্ট্রনিক্স এন্ড অপটিক্যাল মার্কেটগুলো, নয়ামাটি একসেসরিজ মার্কেট, শরিফ ম্যানশন, ছোট কাটরা ও বড় কাটরা পাইকারি মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, তাঁতিবাজার, নবাবপুর রোডের ইলেক্ট্রিক ও মেশিনারিজ মার্কেটগুলো, নর্থসাউথ রোডের স্যানেটারির দোকানগুলো, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট (দক্ষিণ), সুন্দরবন স্কয়ার মার্কেট ইত্যাদি।
অঞ্চল-২ এর উল্লেখ্যযোগ্য এলাকাগুলো হচ্ছে- রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ (উত্তর-পূর্বাংশ), বাসাবো, মাদারটেক, মুগদা, মা-া, সবুজবাগ, কমলাপুরের পূর্বাংশ, মানিকনগর, ধলপুর, সায়েদাবাদ, জনপথ, যাত্রাবাড়ীর একাংশ (উত্তর-পূর্বাংশ), ডেমরা, শনিরআখড়া, রায়েরবাগ, সানারপাড়া, দনিয়া। আলোচ্য অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুলো হচ্ছে- মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী এন্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
অঞ্চল-৩ এর উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে_ ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড়, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, গোপীবাগ, আরামবাগ, দিলকুশা, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, তোপখানা রোড, প্রেসক্লাব, হাইকোর্ট মাজার, গুলিস্তানের একাংশ (উত্তরাংশ), রমনা পার্ক, সোহরাওয়ার্দী পার্ক, শিশুপার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ইডেন, নিউমার্কেট। আলোচ্য অঞ্চলের মার্কেটগুলো হচ্ছে_ সেঞ্চুরি আর্কেড, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, বিশাল সেন্টার, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, পলওয়েল সুপার মার্কেট, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, পল্টন সুপার মার্কেট, গাজী ভবন, স্টেডিয়াম মার্কেট ১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।
অঞ্চল-৪ এর উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে- হাতিরপুল, কাঁঠালবাগান, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, ইন্দিরা রোড এলাকা, মণিপুরীপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরিবাজার, ফার্মগেট, তেজগাঁও এর একাংশ কাওরানবাজার এলাকা, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, কলাবাগান, শুক্রাবাদ, সোবহানবাগ, নিউ এলিফ্যান্ট রোড, ধানম-ি, রায়েরবাজার, হাজারীবাগ, জিগাতলা, পিলখানা, লালমাটিয়ার একাংশ।
আলোচ্য অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুরো হচ্ছে- হাতিরপুল বাজার, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিংমল, গ্রিন সুপার মার্কেট, ফার্মভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সিজান পয়েন্ট, লায়ন শপিং সেন্টার, নিউমার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউসুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট, নূর ম্যানশন, বাকুশাহ মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানম-ি হকার্স মার্কেট, ইস্টার্ন মলি্লকা, গ্লোব শপিং, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোডস্থ মার্কেটগুলো, রাইফেল স্কোয়ার, এআরএফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানম-ি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিংমল, প্লাজা এ আর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারী প্লাজা, আনাম প্লাজা, কাওরানবাজার ডিআইটি মার্কেট, কাব্যকর্ম সুপার মার্কেট, কিচেন মার্কেট।
অঞ্চল-৫ এর উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে_ মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর ১ ও ২, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, মাজার এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, লালমাটিয়ার একাংশ। আলোচ্য উল্লেখযোগ্য মার্কেটগুলো হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী সুপার মার্কেট, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর স্টেডিয়াম মার্কেট।
অঞ্চল-৬ এর উল্লেযোগ্য এলাকাগুলো হচ্ছে- আগারগাঁও, তালতলা, শেরে বাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী নতুন ও পুরাতন ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর, সেনানিবাস এলাকা, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকা। আলোচ্য অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুলো হচ্ছে বিসিএস কম্পিউটার মার্কেট, পল্লবী শপিং মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, পূরবী সুপার মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, মোহাম্মদীয়া সোসাইটি মার্কেট, সুইডেন প্লাজা, পর্বতা টাওয়ার, তামান্না কমপ্লেক্স, ছায়ানীড় সুপার মার্কেট, রজনীগন্ধা মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ডিসিসি মার্কেট গুলশান-২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট ইত্যাদি।
অঞ্চল-৭ এর উল্লেখযোগ্য এলাকাগুলো হচ্ছে_ মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, কুড়াটুলী, কুড়িল, নিকুল ১ ও ২, খিলক্ষেত, উত্তরখান ও দক্ষিণ খান, জোয়ার সাহারা, আশকোনা, সমগ্র উত্তরা মডেল টাউন, কুড়িল হতে টঙ্গী ব্রিজের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিমানবন্দর সড়ক এলাকা।
আলোচ্য অঞ্চলের উল্লেখযোগ্য মার্কেটগুলো হচ্ছে- লুৎফন শপিং টাওয়ার, হাকিম টাওয়ার, হল্যান্ড মার্কেট, নুরন্নবী সুপার মার্কেট, সুবাস্তু নজর ভ্যালী, যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, রাজউক সেন্টার, একতা প্লাজা, মান্নান প্লাজা, বন্ধন প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমীর কমপ্লেক্স, লন্ডন প্লাজা, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, মাস্কট প্লাজা, এসআর টাওয়ার, পুলিশ কো-অপারেটিভ মার্কেট, রাজউক কসমো ইত্যাদি।
রেটিং দিন :
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কি নিরাপদ
- আটক নাইজেরীয় আন্তর্জাতিক মাদক চোরাচালানি দলের সদস্য
- হেমা মালিনি
- সড়ক দুর্ঘটনায় সচিব ও বিসিক চেয়ারম্যান নিহত
- বিজ্ঞাপনে শাহরুখ-গৌরি
- চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ফেরদৌসী রহমান
- 'হাসি নিয়ে বিড়ম্বনা!!'
- বাঁশ কৌতুক
- সমালোচনায় অবিচল মাইলি
- পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুর অবরোধ : এসপিসহ শতাধিক আহত
এই সংখ্যার পাঠক
১৪৭২২৩
পুরোনো সংখ্যা
Useful Link
Newspaper
Web address
Others
সম্পাদক - আলতামাশ কবির । ভারপ্রাপ্ত সম্পাদক - খন্দকার মুনীরুজ্জামান ।
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com
সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।
কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭৫৫৭, ৯৫৫৭৩৯১। কমার্শিয়াল ম্যানেজার : ৭১৭০৭৩৮
ফ্যাক্স : ৯৫৫৮৯০০ । ই-মেইল : sangbaddesk@gmail.com

